রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫, আহত ১
রাঙামাটি প্রতিনিধি -রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটো রিকশা -কাঠবাহী পিকআপ সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। নিহত সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।
সকাল সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রাম মুখি সিএনজি অটো রিকশার সাথে বিপরীতমুখী থেকে আসা কাঠবোঝাই পিক ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময়ে সিএনজির চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে বাকী ২ জন মারা যায়। এই ঘটনায় গুরুতর ১ জন আহত হয়েছে। নিহত ও আহত সকলেই সিএনজির যাত্রী ও চালক। পিক আপ ভ্যানের চালক পালিয়ে যায়।
মরদেহ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাড়িতে নিয়ে প্রাথমিক আইনই পক্রীয়া শেষ করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হযেছে।
বেতবুনিয়ায় আজ সাপ্তাহিক হাটে দিন থাকায় হাট থেকে পণ্য কেনাবেচা করেই সিএনজির যাত্রীরা যাত্রীরা বাড়িতে ফিরছিল।
দুর্ঘটনায় কবলিত সিএনজি ও পিক আপ ভ্যান জব্দ করা হয়। তবে ঘাতক পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারে নি পুলিশ। অতিরিক্ত গতির কারনেই এমন দুর্ঘটনার কথা বলছেন স্থানীয়রা।
নিহতরা হলেন, (১) তোরাপ হোসেন, বাড়ি রাউজানের চৌধুরী পাড়া, (২) নুন নাহার, বাড়ি পশ্চিম মনারটেক, কাউখালী, (৩) মাহমুদুর রহমান, তার বাড়ি হাটহাজারির ছত্তারঘাট ইছাপুর,জয়নাল আবেদীন(৬০) সুলতান পুর রাউজান ও ইজাদুল (২৫) হাসনাবাদ সীতাকুণ্ড বলে জানাগেছে।
মরদেহ উদ্ধারের পাশাপাশি পিকআপ চালককে আটক চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম
।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































